কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২০ জুলাই, ২০২৬ ২১:২৬ পি এম
কুমিল্লায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জমজম ট্রাভেলস্ বিডি'র 'প্রি-হজ্ব সেমিনার-২০২৭' অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় নগরীর একটি অডিটোরিয়ামে তিন ঘণ্টা ব্যাপী এই সেমিনার সম্পন্ন হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান।
হজ্বের সার্বিক বিষয়ে আলোচনা করেন জমজম ট্রাভেলসের সিইও শেখ মোঃ শাকিল।
জমজম ট্রাভেলস্-এর পরিচালক আলহাজ্ব মিজানুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার, জমজম ট্রাভেলসের চিফ শরীয়াহ্ কনসালটেন্ট শাহ মুহাম্মদ ওয়ালীউল্লাহ। তিনি হজের ধর্মীয় তাৎপর্য এবং সঠিক নিয়মে হজ ও উমরাহ পালনের বিভিন্ন শরী’আহ সম্মত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত ছিলেন ডাঃ সাইফুল হক।
সেমিনারে জমজম ট্রাভেলস্ বিডি'র মাধ্যমে ইতিপূর্বে হজ ও উমরাহ সম্পন্নকারী হাজী মহোদয়গণ এবং ২০২৭ সালের হজের জন্য নিবন্ধিত বিভিন্ন পেশার অর্ধশতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আগত হজযাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং হজের যাবতীয় নিয়ম-কানুন ও প্রস্তুতিমূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।
- টিকাদানের পরও থামছে না হাম, কুমিল্লায় শিশুমৃত্যু বেড়ে ১৪
- টিকাদানের পরও থামছে না হাম, কুমিল্লায় শিশুমৃত্যু বেড়ে ১৪
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন!
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার
- সদরঘাটে লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী ট্রলার ডুবি, ১০ আরোহীই নিরাপদ
- আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী